৩নং তথ্য কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৩নং তথ্যে প্রতিবর্তনকে নির্দেশ করে।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয়, তাকে প্রতিবর্তন বলে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। অতএব, কোনো মানুষ নয় অমর। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের কোনো পার্থক্য নেই। উভয়ই একই অর্থ প্রকাশ করে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত আছে। কেননা উভয়ই সার্বিক যুক্তিবাক্য। কিন্তু গুণের দিক থেকে আশ্রয়বাক্য সদর্থক এবং সিদ্ধান্ত নঞর্থক। অন্যদিকে আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মরণশীল' এর বিরুদ্ধ পদ 'অমর' পদটিকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। তাই এটি প্রতিবর্তনের দৃষ্টান্ত।তথ্য-৩ এ আশ্রয়বাক্য 'A-সকল S হয় P [গণিত] সদর্থক এবং সিদ্ধান্ত 'E- কোনো S নয় P [গণিত] নঞর্থক। এখানে, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত আছে। কেননা উভয়ই সার্বিক যুক্তিবাক্য। আবার, আশ্রয়বাক্যের বিধেয় পদ 'P [গণিত] -এর বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। তাই উল্লেখিত উদ্দীপকটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
৩নং তথ্য কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর