উপরের চিত্রগুলোতে M এর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রগুলোতে M এর ভূমিকা মধ্যপদ হিসেবে। নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বলে। অর্থাৎ, সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। অর্থাৎ, একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে অবিচ্ছ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-২ এ প্রধান পদকে P দ্বারা এবং অপ্রধান পদকে S দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে P ও S পরস্পর সম্পর্কহীন। এদের মধ্যে 'M [গণিত] মধ্যস্থতা করায় P ও S এর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। সুতরাং, M হলো মধ্যপদ যা দুটি অজানা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রকৃতপক্ষে মধ্যপদ হচ্ছে সহানুমানের ভিত্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উপরের চিত্রগুলোতে M এর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর