উদাহরণ-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-১ এ অনুমানটি অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা এখানে আবর্তনের নিয়মে অনুমানটির নির্ণয় করা হয়েছে। অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে অমাধ্যম অনুমান একটি। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এই অনুমানে মাত্র দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি হলো আশ্রয়বাক্য অপরটি সিদ্ধান্ত। উদ্দীপকের উদাহরণ-১ এর যুক্তিটি হলো কিছু আম হয় টক। - I কিছু টক হয় আম। -I এ অনুমানটিতে একটি আশ্রয়বাক্য কিছু আম হয় টক। এর ওপর নির্ভর করে সরাসরি 'কিছু টক হয় আম' সিদ্ধান্তটি স্থাপন করা হয়েছে। তাই এটি একটি অমাধ্যম অনুমান। উদ্দীপকের অনুমানটিতে অমাধ্যম অনুমানের আবর্তন নির্দেশ করেছে। কেননা আবর্তনের নিয়মের ওপর নির্ভর করে অনুমানটি নির্ণয় করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'আম' সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় টক' সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। কারণ আশ্রয়বাক্যটি '।' যুক্তিবাক্য উভয় পদই অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন পরিলক্ষিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর