দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: দৃষ্টান্ত-১ এ যুক্তিটির সকল আশ্রয়বাকা সদর্থক বিধায় এর সিদ্ধান্তও সদর্থক। আর দৃষ্টান্ত-২ এর একটি আশ্রয়বাক্য নঞর্থক বিধায় এর সিদ্ধান্তও নঞর্থক হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি সহানুমানের একটি যুক্তি। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে মোট তিনটি যুক্তবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। দৃষ্টান্ত-১ এ যুক্তিটির তিনটি যুক্তিবাক্যের মধ্যে আশ্রয়বাক্য দুটি সার্বিক সমর্থক। উক্ত আশ্রয়বাক্য দুটির ভিত্তিতে এখানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। অর্থাৎ এখানে দুটি সদর্থক আশ্রয়বাক্য থেকে একটি সদর্থক সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই যুক্তিটি বৈধ। অপরপক্ষে, দৃষ্টান্ত-২ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এর মাধ্যমে সহানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে মোট তিনটি যুক্তিবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। সহানুমানের আশ্রয়বাক্য দুটি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। এছাড়া সহানুমানের জন্য নির্ধারিত কিছু নিয়ম রয়েছে। যা সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের নিয়ম অনুযায়ী এর একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। দৃষ্টান্ত-২ এর প্রধান আশ্রয়বাক্যটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্যটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাকা এর ভিত্তিতে একটি সার্বিক নঞর্থক সিদ্ধান্ত 'E [গণিত] যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায়, দৃষ্টান্ত-২ এর যুক্তিটির একটি আশ্রয়বাক্য নঞর্থক হওয়ায় বৈধভাবেই একটি নঞর্থক সিদ্ধান্ত অনুমিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর