উদ্দীপকে উল্লিখিত 'বাঘ', 'প্রাণী' ও 'বিড়াল' পদসমূহের আন্তঃসম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাঘ মধ্যপদ, প্রাণী প্রধান পদ ও বিড়াল অপ্রধান পদ। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে উল্লিখিত বাঘ পদটি উভয় আশ্রয়বাক্যে আছে; কিন্তু সিদ্ধান্তে নেই। তাই এটি মধ্যপদ। মধ্যপদ উভয় আশ্রয়বাক্যের মধ্যে মধ্যস্থতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনুমান করে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্য প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্য অপ্রধান পদের সাথে যুক্ত হয়ে তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে একটি যুক্তিসংগত সিদ্ধান্ত অনুমিত হয়। তাই মধ্যপদ সহানুমানে সিদ্ধান্তে অবস্থান না করলেও সিদ্ধান্ত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লিখিত প্রাণী পদটি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি একটি প্রধান পদ। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে অবস্থান করে মধ্যপদের সাহায্যে অপ্রধান পদের সাথে অনিবার্য সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় সহায়তা করে। তেমনি বিড়াল পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি অপ্রধান পদ। অপ্রধান পদ ও অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদের সাথে অবস্থান করে এবং প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে মধ্যপদের সহায়তায় সিদ্ধান্ত নামক তৃতীয় যুক্তিবাক্যটি সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, সহানুমানে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ তিনটি পদেরই ভূমিকা রয়েছে। কেননা তিনটি পদের সম্পর্কের সমন্বয়ে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তা না হলে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা ব্যাহত হতো। সুতরাং উদ্দীপকে উল্লিখিত পদসমূহের মধ্যে রয়েছে গভীর আন্তঃসম্পর্ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বাঘ', 'প্রাণী' ও 'বিড়াল' পদসমূহের আন্তঃসম্পর্ক প…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর