উদাহরণ-১ ও উদাহরণ-২ বর্ণিত অমাধ্যম অনুমানের নিয়মাবলি ৩ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে আবর্তন এবং উদাহরণ-২ এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। যে অনুমানে একটি আশ্রয়বাক্য থাকে, তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানের প্রকারভেদের মধ্যে আবর্তন একটি। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও-বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হিয়স্তাকে আবর্তন বলে। বিশেষ কতকগুলো নিয়ম অনুসরণ করেই উদ্দেশ্য ও বিধেয়ের এ স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করা হয় এবং এভাবেই একটি যুক্তিবাক্য থেকে আর একটি যুক্তিবাক্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকের উদাহরণ-১ এর মাধ্যমে আবর্তন নির্দেশ করে। কারণ এখানে 'কিছু আম হয় টক'। বাক্যকে আবর্তনের মাধ্যমে 'কিছু টক হয় আম'। বাক্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে নিয়মের ওপর নির্ভর করে আবর্তন করা হয়েছে সেগুলো হলো- ১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। ২. আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। ৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। ৪. আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। উদ্দীপকের উদাহরণ-২ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশ করে। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তন হলো কোনো সদর্থক বাক্যকে নঞর্থক বাক্যে এবং নঞর্থক বাক্যকে সদর্থক বাক্যের আকারে প্রকাশ করার প্রক্রিয়া। উদাহরণ-২ এ উল্লিখিত অনুমানটি হলো- সকল ফুল হয় সুন্দর। - A কোনো ফুল নয় অ-সুন্দর।- E এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের 'নিয়ম অনুযায়ী নির্ণয় করা হয়েছে। প্রতিবর্তনের নিয়মগুলো হলো- ১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। ২. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। ৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। ৪. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ ও উদাহরণ-২ বর্ণিত অমাধ্যম অনুমানের নিয়মাবলি ৩ বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর