উদ্দীপকে'A [গণিত] অংশের মধ্যপদের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A অংশের মাধ্যমে অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমান প্রতিফলিত হয়েছে। কারণ মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আর এ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক স্থাপন করে মধ্যপদ। অবরোহ অনুমান দুই প্রকার। যথা- মাধ্যম অনুমান ও অমাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বলে মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থাকে। আর এ আশ্রয়বাক্যগুলোর ওপর ভিত্তি করে একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত অনুমিত হয়। এ সিদ্ধান্ত অনুমানের ক্ষেত্রে মধ্যপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাধ্যম অনুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় মধ্য পদ। সহানুমানের তিনটি মধ্যে মধ্যপদ অন্যতম। মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্য অপ্রধান পদের সাথে সম্পর্কের ভিত্তিতেই প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়। সুতরাং দেখা যাচ্ছে, মধ্যপদটি হচ্ছে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম বা যোগসূত্র। উদ্দীপকের অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমান 'A [গণিত] অংশে অর্থাৎ একাধিক আশ্রয়বাক্যও সিদ্ধান্তে অবশ্যই মধ্যপদের ভূমিকা রয়েছে। কেননা মধ্যপদ না থাকলে একাধিক আশ্রয়বাক্যের মধ্যে সম্পর্কও তৈরি হতো না এবং সিদ্ধান্তও অনুমিত হতো না। তাই ও সহানুমান বা মাধ্যম অনুমানে মধ্যপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে'A অংশের মধ্যপদের ভূমিকা ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর