দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানের নিয়ম অনুযায়ী, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটি সহানুমানের একটি অন্যতম নিয়ম। আশ্রয়বাকোর কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হলে পদের ব্যাপ্যতাজনিত অনুপপত্তি ঘটে। সহানুমানে তিনটি পদ থাকে। এরা হলো প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। আর যে পদটি উভয় আশ্রয়বাক্যে বিদ্যমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে মধ্যপদ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ যুক্তিটি হলো- সকল রাজা হয় মরণশীল A বাক্য কিছু মানুষ নয় রাজা -০ বাক্য, অতএব কিছু মানুষ নয় মরণশীল -০ বাক্য যুক্তিটির প্রধান আশ্রয়বাক্য হলো সকল রাজা, হয় মরণশীল, যা একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য রাজা পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় মরণশীল পদটি অব্যাপ্য। এই প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ মরণশীল পদটি 'সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু সিন্ধান্তটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য, তাই মরণশীল পদটি নঞর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যাপ্য হয়েছে। যার ফলে ঐখানে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে। কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু উদ্দীপকের যুক্তিটিতে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এর অব্যাপ্য প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর