দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে 'A [গণিত] বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে আবর্তন একটি। যে। অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তন দুই প্রকার। যথা- সরল আবর্তন ও অসরল আবর্তন। যে পরিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকে অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয় এবং আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয় তাহলে সে আবর্তনকে সরল আবর্তন বলে। সরল আবর্তনে আশ্রয়বাক্যটি সার্বিক সদর্থক হলে সিদ্ধান্তটি সার্বিক সদর্থক হবে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। সিদ্ধান্তে স্থান পরিবর্তন করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আশ্রয়বাক্যটি হলো সকল সৈনিক হয় সাহসী। এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য- A যুক্তিবাক্য। যার উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এ সার্বিক সদর্থক যুক্তিটিকে আবর্তন করলে সিদ্ধান্তটিও সার্বিক সদর্থক হবে A বাক্য। যেমন সকল সাহসী ব্যক্তি হয় সৈনিক। বাক্যটিতেও একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু অনুমানটিতে দেখা যাচ্ছে, আশ্রয়বাক্যের সাহসী বিধেয় পদ সিদ্ধান্তে এসে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু উভয় যুক্তিবাক্যই সার্বিক সদর্থক, তাই সাহসী বিধেয় পদটি আশ্রয়বাক্যে অব্যাপ্য ছিল, কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। যা আবর্তনের নিয়মবিরোধী। অর্থাৎ এখানে 'A [গণিত] বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর