যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এর সকল আশ্রয়বাক্য সদর্থক, তাই এর সিদ্ধান্তও সদর্থক। আর যুক্তি-২ এর একটি আশ্রয়বাক্য নঞর্থক, তাই এর সিদ্ধান্তও নঞর্থক হয়েছে। উদ্দীপকের যুক্তি-১ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে, তাই এটি সহানুমানের একটি যুক্তি। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে মোট তিনটি যুক্তিবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত। যুক্তি-১ এর যুক্তিটির তিনটি যুক্তিবাক্যের মধ্যে আশ্রয়বাক্য দুটি সার্বিক সদর্থক। উক্ত আশ্রয়বাক্য দুটির ভিত্তিতে এখানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। অর্থাৎ এখানে দুটি সদর্থক আশ্রয়বাক্য থেকে একটি সদর্থক সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে তাই যুক্তিটি বৈধ। অপরপক্ষে যুক্তি-২ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-২ এর মাধ্যমে সহানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে মাধ্যম অবরোহ, অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য' থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমান তিনটি যুক্তিবাক্য। থাকে। এর দুটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত। সহানুমানের আশ্রয়বাক্য দুটি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। সহানুমানের নিয়ম অনুযায়ী, একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তটি নঞর্থক হবে। যুক্তি-২ এর প্রধান আশ্রয়বাক্যটি সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য এবং অপ্রধান-আশ্রয়বাক্যটি সার্বিক সদর্থক 'A [গণিত] যুক্তিবাক্যের ভিত্তিতে একটি সার্বিক নঞর্থক সিদ্ধান্ত E যুক্তিরাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া সহানুমানের অন্যান্য নিয়ম ও অনুসরণ করা হয়েছে। সুতরাং যুক্তি-২ এর যুক্তিটির একটি আশ্রয়বাক্য নঞর্থক হওয়ায় বৈধভাবেই একটি নঞর্থক সিদ্ধান্ত অনুমিত হয়েছে।।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ ও যুক্তি-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর