দৃশ্যকল্প-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর প্রতিবর্তনে যেভাবে যুক্তি উপস্থাপন করা হয়। এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো প্রতিবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের আশ্রয়বাকাকে বলে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে প্রতিবর্তিত। প্রতিবর্তনে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে, কেবল গুণের পরিবর্তন হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ সকল শিল্পী হয় সংস্কৃতিবান। অতএব, কোনো শিল্পী নয় অ-সংস্কৃতিবান। অনুমানটিতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে।। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর