দৃশ্যকল্প-২ এর যুক্তিটি সহানুমানের নিয়মের ভিত্তিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর যুক্তিটি একটি অবরোহ অনুমান, যা সহানুমান হিসেবে পরিচিত। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বা ন্যায় অনুমান বলে। সহানুমান হচ্ছে এমন এক প্রকার যুক্তি, যা দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত ধারণ করে। যাদের মধ্যে তিনটি পদ থাকে যারা প্রত্যেকেই দুটি ভিন্ন যুক্তিবাক্যের মধ্যে অবস্থান করে, সহানুমানে আশ্রয়বাক্য দুটির অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। সমানুমান অবরোহ অনুমান বিধেয় এর সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমব্যাপক। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাকা থেকে বেশি ব্যাপক হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর যুক্তিটি হলো- সকল কবি হয় সৃজনশীল। সকল লেখক হয় সৃজনশীল। অতএব, সকল লেখক হয় কবি'। যুক্তিটিতে তিনটি বাক্য রয়েছে। এদের দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত। সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের সমান ব্যাপক হয়েছে। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়নি। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই দৃশ্যকল্পাস এর যুক্তিটি সহানুমানের নিয়মের ভিত্তিতেই প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর যুক্তিটি সহানুমানের নিয়মের ভিত্তিতে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর