উদ্দীপকে 'বাংলাদেশি' সহানুমানের কোন পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'বাংলাদেশি' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। একটি সহানুমানে কেবল তিনটি পদ থাকে। পদগুলো হলো- প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। সহানুমানের সিদ্ধান্তে প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করা হয়। এ সম্বন্ধ সরাসরি স্থাপিত হয় না। কেননা পদ দুটি প্রথম অবস্থায় পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। মধ্যপদটি প্রথমে প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদটির সাথে যুক্তি হয়ে একটি সম্বন্ধ স্থাপন করে। আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদটির সাথে যুক্ত হয়ে একটি সম্বন্ধ স্থাপন করে। এভাবে মধ্য পদের মধ্যস্থতার ফলে প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি হয়। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই একটি যথার্থ সিদ্ধান্ত গঠিত হয়। উদ্দীপকের যুক্তিটিতেও 'বাংলাদেশি' পদটি উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে তাদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে একটি সিদ্ধান্ত তৈরি করেছে। কিন্তু সিদ্ধান্তে তার কোনো অস্তিত্ব নেই। সুতরাং বাংলাদেশি পদটি একটি মধ্যপদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বাংলাদেশি' সহানুমানের কোন পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর