সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটির বৈধতা বিচার করো।
উত্তর: সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে সাধ্যপদ ও পক্ষপদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। যেমন— মানুষ গরু খায়, গরু ঘাস খায়, অতএব, মানুষ ঘাস খায়। এ দৃষ্টান্তটিতে পদের সংখ্যা চারটি। যথা- ১. মানুষ ২. যারা গরু খায় ৩.গরু ৪. যারা ঘাস খায়। এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।দৃশ্যকল্প- ১ এ উল্লেখিত যুক্তিটি হলো— 'বিড়ালটি বিছানার ওপর, বিছানাটি মাটির ওপর, অতএব, বিড়ালটি মাটির ওপর।' এ দৃষ্টান্তটিতে চারটি পদ। যথা— ১. বিড়াল ২. বিছানার ওপর ৩. মাটি ৪. বি।তাই বলা যায় উদ্দীপকে চতুষ্পদী অনুপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটির বৈধতা বিচ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর