দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের 'আবর্তন নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন নির্দেশিত হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করলে এর অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই আবর্তনের নিয়ম অনুযায়ী 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ "সকল দার্শনিক হন মেধাবী" এ আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হিসেবে • এর উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ ব্যাপ্য নয়। আর এ আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তা হলো "সকল মেধাবী মানুষ হন দার্শনিক।" যা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। অর্থাৎ এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। অর্থাৎ এখানে আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মেধাবী' অব্যাপ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু তা ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। সুতরাং দৃশ্যকল্প-১ এর মাধ্যমে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের 'আবর্তন নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্য…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর