যুক্তি-১ এ কোন ধরনের অবরোহ অনুমানকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তি-১ এ অমাধ্যম অবরোহ অনুমানকে প্রতিফলিত করে। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে মোট দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি আশ্রয়বাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। যুক্তি-১ এ 'কিছু কবি হন বাস্তববাদী' হলো আশ্রয়বাক্য এবং 'কিছু বাস্তববাদী হন কবি' হলো' সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুন তথ্য থাকে না। আশ্রয় বাক্যটিকেই নতুনভাবে উপস্থাপন করা হয়। অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। এই ধরনের অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো মাধ্যম থাকে না বলে একে অমাধ্যম অনুমান বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন ধরনের অবরোহ অনুমানকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর