দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত অনুমান দুটিতে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা বিশ্লেষণ কর।।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটি হলো প্রতিবর্তন আর দৃশ্যকল্প- ২ এ নির্দেশিত অনুমানটি হলো আবর্তন। এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য বিদ্যমান। দৃশ্যকল্প-১ এর যুক্তিটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে। কিন্তু গুণের পরিবর্তন হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সকল দেশি ফল হয় পুষ্টিকর। সুতরাং কোনো দেশি ফল নয় অপুষ্টিকর। এখানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে এবং গুণ ভিন্ন হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। অপরদিকে, দৃশ্যকল্প-২ এ কিছু ফুল নয় সুগন্ধী ০ বাক্য সুতরাং কিছু সুগন্ধী বাক্য নয় ফুল- ০ বাক্য। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই রয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তন হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। আর আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হয়। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু উদ্দীপকে উল্লিখিত আশ্রয় বাক্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য হওয়ায়। আবর্তনের মাধ্যমে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের, নিয়মবিরোধী। পরিশেষে বলা যায়, আবর্তন ও প্রতিবর্তন অমাধ্যম অনুমানের প্রকারভেদ হলেও এদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত অনুমান দুটিতে কী ধরনের পার্থক্য বিদ্যমা…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর