যুক্তি-১ এ নির্দেশিত যুক্তিটি কোন প্রকৃতির? তার যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ দ্বারা সহানুমান নির্দেশ করে কারণ যুক্তিটি সহানুমানের নিয়ম অনুযায়ী গঠিত। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাকা থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। সহানুমানের আশ্রয়বাক্য অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সহানুমানের আশ্রয়বাক্যও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। সহানুমান অবরোহ অনুমান বিধায় এর সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক বা আশ্রয়বাক্য থেকে কমব্যাপক হয়; কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। উদ্দীপকের যুক্তি-১ এ 'A [গণিত] -সকল পাখি হয় দ্বিপদ এবং 'A [গণিত] সকল কাক হয় পাখি- এই দুটি আশ্রয়বাক্য থেকে 'A [গণিত] সকল কাক হয় দ্বিপদ এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সিদ্ধান্ত আশ্রায়বাক্য থেকে কম ব্যাপক হয়েছে। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়নি। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই যুক্তি-১ এর যুক্তিটি সহানুমানের একটি বৈধ যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ নির্দেশিত যুক্তিটি কোন প্রকৃতির? তার যথার্থতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর