দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত আবর্তনে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা বিশ্লেষণ কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' এর আবর্তন অবৈধ এবং দৃশ্যকল্প-২ এর আবর্তন বৈধ। কেননা 'দৃশ্যকল্প-১' এ আবর্তনের নিয়ম অনুসরণ করা হয়নি; কিন্তু 'দৃশ্যকল্প-২' এ আবর্তনের নিয়ম অনুসরণ করা হয়েছে। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দৃশ্যকল্প-১ এর আশ্রয়বাক্যটি হলো- "সকল দার্শনিক হন মেধাবী।" যা একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্ত "সকল মেধাবী হন দার্শনিক।" যুক্তিবাক্যটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'মেধাবী' সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। তাই দৃশ্যকল্প-১ এর আবর্তন অবৈধ। অপরপক্ষে, যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ, ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর আশ্রয়বাক্যটি হলো- "সকল বক হয় সাদা।" যা একটি সার্বিক সদর্থক, যুক্তিবাক্য বা। 'A [গণিত] যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাখ্য, কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে সিদ্ধান্ত হচ্ছে- "কিছু সাদা পাশি জয় 'বক।" যা একটি বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাগ্যাতার নিয়ম অনুযায়ী '1' যুক্তিবাক্যের অর্থাৎ বিশেষ সদর্থক। যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। তাই এখানে পদের ব্যাপ্যতা সংক্রান্ত কোনো নিয়মই লঙ্ঘিত হয়নি। তাছাড়া এখানে আবর্তনের অন্যান্য নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর আবর্তন একটি বৈধ আবর্তন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত আবর্তনে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর