দৃশ্যকল্প-১ এ কোন অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে? তার যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অমাধ্যম অনুমানের একটি ধরন প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কেননা এখানে প্রতিবর্তনের নিয়ম মেনে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে।। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্ত করে গুণের পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তন একটি অমাধ্যম অনুমান। এতে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়। এতে একটি সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো নঞর্থক যুক্তিবাক্য বা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্ত প্রতিবর্তিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তি হলো- সকল দেশি ফল হয় পুষ্টিকর। সুতরাং কোনো দেশি ফল নয় অপুষ্টিকর। এখানে আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ A যুক্তিবাক্য। প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী A যুক্তিবাক্যের--প্রতিবর্তিত হবে E যুক্তিবাক্য। অর্থাৎ আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে; কিন্তু গুণ ভিন্ন হবে। উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এ নির্দেশিত প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। তাই যুক্তিটি যথার্থ হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে? তার যথার্থতা ব্যা…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর