দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমানটির বৈধতা যাচাই কর।
উত্তর: দৃষ্টান্ত-২ এ স্হানুমানের একটি যুক্তিকে নির্দেশ করেছে। সহানুমানের কিছু নিয়ম আছে। যে যুক্তি এই নিয়ম মেনে গঠিত হয় সেটি বৈধ আর যে যুক্তি এ নিয়ম মেনে গঠিত হয় না সেটি অবৈধ। এখন দেখা যাক, এই যুক্তিটি সহানুমানের নিয়ম মেনে গঠিত হয়েছে কিনা। সহানুমানের নিয়মের মধ্যে একটি হলো- "সহানুমানের আশ্রয়বাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।" দৃষ্টান্ত-২ এর সহানুমানে দুটি আশ্রয়বাক্যে মধ্যপদ হলো 'জ্ঞানী' এবং এই 'জ্ঞানী' মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যেই অব্যাপ্য রয়েছে। ফলে এখানে সহানুমানের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে। সহানুমানের কোনো যুক্তিতে এই নিয়ম লঙ্ঘন করে উভয় আশ্রয়বাক্যেই যদি মধ্যপদ অব্যাপ্য থাকে তা সত্ত্বেও সিদ্ধান্ত টানা হয় তাহলে যুক্তিটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে। এরূপ ত্রুটিপূর্ণ যুক্তির নাম "অবৈধ মধ্যপদ জনিত অনুপপত্তি। সুতরাং এটি একটি অবৈধ যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমানটির বৈধতা যাচাই কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর