যুক্তি-২ এ যে অনুপপত্তির সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: যুক্তি -২ একটি সহানুমানের যুক্তি। আমরা জানি, সহানুমানে যে পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে অপ্রধান পদ বলে। এই সহানুমানে 'পাখি' হলো অপ্রধান পদ। এই পাখি পদটি অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'পাখি' পদটি আশ্রয়বাক্যে অব্যাপ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু সিদ্ধান্তে এসে তা ব্যাপ্য হয়ে গেছে। এটি সহানুমানের নিয়ম বিরোধী। সহানুমানের চতুর্থ নিয়ম হলো- কোনো পদ আশ্রয়বাক্যে অব্যাপ্য থাকলে তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের অব্যাপ্য অপ্রধান পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়েছে। ফলে যুক্তিটি ত্রুটিপূর্ণ হয়েছে এবং 'অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি' ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ এ যে অনুপপত্তির সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর