গউদ্দীপকের যুক্তিটি কোন ধরনের অবরোহ অনুমানের দৃষ্টান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তিটিতে দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত থাকায় এটি সহানুমানের দৃষ্টান্ত। উদ্দীপকের যুক্তিটিতে মোট তিনটি যুক্তিবাক্য আছে। যার দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। আশ্রয়বাক্য দুটি হলো- "সকল বক হয় দ্বিপদ" ও "সকল কাক হয় দ্বিপদ।" এবং সিদ্ধান্তটি হলো- "সকল কাক হয় বক।" এবং এই যুক্তিটিতে তিনটি পদ আছে। যথা- বক, দ্বিপদ ও কাক। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়েছে। 'বক' প্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে ব্যবহৃত হয়েছে। 'কাক' অপ্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে ব্যবহৃত হয়েছে। আর এর মধ্যে 'দ্বিপদ' পদটি মধ্যপদ যা উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়েছে; কিন্তু সিদ্ধান্তে ব্যবহৃত হয়নি। ফলে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক তৈরি হয়েছে। যার ফলে সিদ্ধান্তটি আশ্রয়বাকগুলো থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এসব বৈশিষ্ট্যসমূহ অবরোহ অনুমানের সহানুমানকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
গউদ্দীপকের যুক্তিটি কোন ধরনের অবরোহ অনুমানের দৃষ্টান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর