দৃশ্যকল্প-১ এ সহানুমানে যে অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সহানুমানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলে প্রধান পদ সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। আর যে পদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে মধ্যপদ। সহানুমানের নিয়ম অনুযায়ী একটি সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। তিনটির অধিক পদ ব্যবহার করা যাবে না। সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ ত্রুটিকে বলা হয় চতুষ্পদী অনুপপত্তি। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে যার ফলে দৃশ্যকল্প-১ এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। কারণ যুক্তিটিতে ৪টি পদ যেমন- ১. জঙ্গলের মধ্যে ২. গৃহা আছে ৩. গুহার মধ্যে ৪. সিংহ আছে ব্যবহার করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করার কারণে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সহানুমানে যে অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর