দৃশ্যকল্প-২ এর অনুমানটির বৈধতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর আবর্তনটি বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে '০' যুক্তিবাক্যকে আবর্তন করা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় আর আশ্রয়বাক্যের বিধেয় পদ সিন্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্য ও সিন্ধান্তের গুণ একই হয় আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ কিছু কবি নয় দার্শনিক এ আশ্রয় বাক্য থেকে কিছু দার্শনিক নয় কবি- এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ 'কবি' সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। অথচ অবর্তনের নিয়মানুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাই দৃশ্যকল্প-২ এ আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাই আবর্তনের নিয়ম লঙ্ঘন করার কারণে অনুমানটি অবৈধ হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর অনুমানটির বৈধতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর