উদাহরণ-১ ও উদাহরণ-২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদাহরণ-১ এ মাধ্যম অবরোহ অনুমান এবং উদাহরণ-২ এ অমাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। পার্থক্যসমূহ নিম্নরূপ: প্রথমত, মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হয়।দ্বিতীয়ত, মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে নিঃসৃত হয় না। এজন্য মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমান বলে। পক্ষান্তরে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে অনুমিত হয়। এজন্য অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমান বলে।তৃতীয়ত, মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক ঘটার সুযোগ থাকে। কিন্তু অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই।চতুর্থত, মাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের সুযোগ থাকে। কিন্তু অমাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের কোনো সুযোগ নেই।পঞ্চমত, মাধ্যম অনুমানের উৎকৃষ্ট উদাহরণ হলো- 'সহানুমান। আর অমাধ্যম অনুমান হয় বিভিন্ন প্রকারের। যেমন- আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন প্রভৃতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ ও উদাহরণ-২ এর মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর