'বঙ্গবন্ধু টানেল' সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: 'বঙ্গবন্ধু টানেল' সহানুমানের মধ্যপদের পদের কার্যের সাথে সাদৃশ্যপূর্ণ। যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদের কাজ হলো প্রধান পদের সাথে অপ্রধান পদের পরিচয় ঘটিয়ে তাদের মধ্যে নতুন সম্পর্ক' তৈরি করা। যে সম্পর্ক সিদ্ধান্তে গিয়ে প্রকাশিত হয়। মধ্যপদের মাধ্যমে পরিচয় ঘটার আগে পদ দুটি সম্পূর্ণ অপরিচিত থাকে। তেমনি উদ্দীপকের বঙ্গবন্ধু টানেলটি চট্টগ্রাম শহর ও আনোয়ারা উপজেলার মধ্যে নতুন সম্পর্ক বা সংযোগ স্থাপন করে। যার ফলে এই দুটি শহরের মধ্যে সড়ক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ স্থাপিত হয়।। বঙ্গবন্ধু টানেলটি নির্মাণ হওয়ার আগে চট্টগ্রাম শহর ও আনোয়ার উপজেলার মধ্যে কোনো সংযোগ ছিল না। তাহলে বলা যায়, বঙ্গবন্ধু টানেলটি সহানুমানের মধ্যপদের মতো কাজ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'বঙ্গবন্ধু টানেল' সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর