দৃশ্যপট-২-এ উল্লিখিত মতবাদটির গ্রহণযোগ্যতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'দৃশ্যপট-১' এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। নিচে এর গ্রহনযোগ্যতা বিশ্লেষণ করা হলো-বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।কার্যকরণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ নিয়মে আবদ্ধ। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর এ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের মাত্র একটি কারণ নয়, বহুকারণ রয়েছে। উদ্দীপকের 'দৃশ্যপট-২' এ 'মৃত্যু' নামক কার্যের অনেকগুলো কারণ দেখানো হয়েছে। অর্থাৎ, বিভিন্ন কারণে মৃত্যু হতে পারে। যেহেতু 'দৃশ্যপট-২' এ একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে, তাই 'দৃশ্যপট-২' এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। যুক্তির আলোকে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। কারণের সার্বিকীকরণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। তাই কার্যকারণ নিয়মকে মেনে নিলে বহুকারণবাদের অসারতা প্রমাণিত হয়। সুতরাং বলা যায়, 'দৃশ্যপট-২' এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর পাঠ্যবইয়ের আলোকে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২-এ উল্লিখিত মতবাদটির গ্রহণযোগ্যতা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর