শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২-এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা-২ এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের ঘটনা-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহৃত করা হয়েছে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরোক্ষ সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের নিয়ম অনুযায়ী একটি সহানুমানে তিনটি পদ থাকে, কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে কোনো সহানুমানের যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে। উদ্দীপকের 'ঘটনা-২' এ 'মানুষ মাছ খায়' এবং 'মাছ পোকা খায়'- এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'মানুষ পোকা খায়' এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মানুষ, মাছ খায়, মাছ পোকা খায় এই চারটি পদ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। যেহেতু 'ঘটনা-২' এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। তাই 'ঘটনা-২' এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায় যে, সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এর নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ঘটনা-২-এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: জনাব মাহবুব সাহেবের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষ্যে ক্রিকেট খেলার আয়োজন করে। খেলা চলাকালীন একটি আউটকে কেন্দ্র করে দুই দলের অধিনায়কের মধ্যে কথা কাটাকাটি হয় এবং খেলা বন্ধ থাকে। তখন মাহবুব সাহেব দুই দলের অধিনায়কের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে পুনরায় খেলা শুরু করান।ঘটনা-২: মানুষ মাছ খায় মাছ পোকা খায়সুতরাং মানুষ পোকা খায়।

Dhaka · 2023

উত্তর

যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাই সহানুমান।

উত্তর

প্রতিটি সহানুমানে তিনটি পদ থাকতে হয়। এই পদ তিনটির নাম হলো- প্রধান পদ, অ-প্রধান পদ এবং মধ্যপদ। সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ, উদ্দেশ্যকে অ-প্রধান পদ এবং দুটি আশ্রয়বাক্যে উপস্থিত অথচ সিদ্ধান্তে অনুপস্থিত পদকে মধ্যপদ বলা হয়। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে সাধ্য পদ ও পক্ষপদের সাথে মধ্যপদের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে সাধ্য পদ ও পক্ষপদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অ-প্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। পদের সংখ্যা তিনটির বেশি বা কম হলে যুক্তি প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে।

উত্তর

উদ্দীপকের মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়। কেননা সহানুমানের মধ্যপদ যেরূপ ভূমিকা পালন করে উদ্দীপকের মাহবুব সাহেব সেরূপ ভূমিকা পালন করেছেন। একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্কতৈরি করে। আর ওই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। সুতরাং, সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ না থাকলেও সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মধ্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের মাহবুব সাহেব ক্রিকেট খেলায় দুই দলের মধ্যে বিরোধ নিরসনের উদ্দেশ্যে দুই দলের অধিনায়কের সাথে কথা বলে বিরোধ সমাধান করেছেন। যার ফলে বিরোধের নিষ্পত্তি হয় এবং খেলা পুনরায় শুরু হয়। এখানে মাহবুব সাহেব বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। সহানুমানের দিক থেকে বিবেচনা করলে মাহবুব সাহেব মধ্যপদের ভূমিকা পালন করেছেন। কেননা সহানুমানেও মধ্যপদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকের মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়।

উত্তর

ঘটনা-২ এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের ঘটনা-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহৃত করা হয়েছে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরোক্ষ সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের নিয়ম অনুযায়ী একটি সহানুমানে তিনটি পদ থাকে, কোনোভাবেই তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না। সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে কোনো সহানুমানের যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের এ ত্রুটিকে চতুষ্পদী অনুপপত্তি বলে। উদ্দীপকের 'ঘটনা-২' এ 'মানুষ মাছ খায়' এবং 'মাছ পোকা খায়'- এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'মানুষ পোকা খায়' এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মানুষ, মাছ খায়, মাছ পোকা খায় এই চারটি পদ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। যেহেতু 'ঘটনা-২' এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক পদ ব্যবহার করা হয়েছে। তাই 'ঘটনা-২' এ চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায় যে, সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এর নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ঘটনা-২-এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর। | Prosthuti