দৃশ্য-১ ও দৃশ্য-২ একই প্রকৃতির নয়"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১-এর মাধ্যমে আবর্তন এবং দৃশ্য-২-এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। তাই দৃশ্য-১ ও দৃশ্য-২ একই প্রকৃতির নয়। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো-অমাধ্যম অনুমানের প্রকারভেদের একটি হলো আবর্তন। এই প্রকার অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন হয় না। কিন্তু আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের দৃশ্য-১-এ কিছু চিকিৎসক হন দক্ষ এই আশ্রয়বাক্য থেকে 'কিছু দক্ষ ব্যক্তি হন চিকিৎসক' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১-এর মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে।অপরদিকে, যে অমাধ্যম অবরোহ অনুমানের আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের যুক্তি-২ এ 'কিছু চিকিৎসক হন দক্ষ' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু চিকিৎসক হন অদক্ষ' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে কিন্তু গুণের পরিবর্তন হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই দৃশ্য-২ এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। তাই বলা যায়, দৃশ্য-১ ও দৃশ্য-২ একই প্রকৃতির নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১ ও দৃশ্য-২ একই প্রকৃতির নয়"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর