দৃশ্য-১-এ নির্দেশিত প্রক্রিয়াটির নিয়মাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এর মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে। আর আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।অমাধ্যম অনুমানের একটি বিশেষ প্রকারভেদ হলো আবর্তন। এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত থাকে। কিন্তু আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের দৃশ্য-১ এ 'কিছু চিকিৎসক হন দক্ষ এই আশ্রয়বাক্য থেকে কিছু দক্ষ ব্যক্তি হন চিকিৎসক- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রয়েছে কিন্তু উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তন নির্দেশিত হয়েছে। আবর্তনের ক্ষেত্রে (১) আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে, (২) আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, (৩) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে এবং (৪) আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না- এ চারটি নিয়ম রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১-এ নির্দেশিত প্রক্রিয়াটির নিয়মাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর