অবরোহ অনুমানের আলোকে উদাহারণ-১ ও উদাহরণ-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদাহরণ-১ এ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে, এ জন্য এটি মাধ্যম অবরোহ অনুমান এবং উদাহরণ-২ এ একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, এ জন্য এটি অমাধ্যম অবরোহ অনুমান। নিচে এদের পার্থক্য বিশেষণ করা হলো- ১. মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়দ কিন্তু অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হয়। ২. মাধ্যম অনুমাইন আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে নিঃসৃত হয় না। এ জন্য মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমান বলে। পক্ষান্তরে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি বা প্রত্যক্ষভাবে অনুমিত হয়। এ জন্য অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমান বলে। ৩. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক ঘটার সুযোগ থাকে। কিন্তু অমাধ্যম অনুমানে আশ্রয়বাকদ ও সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। ৪. মাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের সুযোগ থাকে। কিন্তু অমাধ্যম অনুমানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের কোনো সুযোগ নেই। ৫. মাধ্যম অনুমানের উৎকৃষ্ট উদাহরণ হলো সহানুমান। আর অমাধ্যম অনুমান হয় বিভিন্ন প্রকারের। যেমন- আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন প্রভৃতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অবরোহ অনুমানের আলোকে উদাহারণ-১ ও উদাহরণ-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর