উদ্দীপকের যুক্তিটির বৈধতা বিচার কর।।
উত্তর: উদ্দীপকের যুক্তিটি সহানুমানের দৃষ্টান্ত, স্তা, অবৈধূ যুক্তি। কারণ আমরা জানি, সহানুমান কতকগুলো নিয়ম মেনে চলে। এই নিয়ম মেনে যুক্তি গঠন হলে সেটি বৈধ হয় আর নিয়ম না মেনে গঠিত হলে যুক্তি অবৈধ হয়। সহানুমানের এই যুক্তিটিতে দুটি আশ্রয়বাক্য হলো- সকল বক হয় দ্বিপদ এবং সকল কাক হয় দ্বিপদ। সহানুমানের গঠন অনুসারে এই আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদ হলো 'দ্বিপদ'। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, 'দ্বিপদ' পদটি উভয় আশ্রয়বাক্যেই অব্যাপ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে যুক্তিটি অবৈধ। কারণ যুক্তিটি সহানুমানের একটি নিয়ম লঙ্ঘন করেছে। সহানুমানের নিয়মটি হলো- "আশ্রয়বাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।" কিন্তু উল্লিখিত যুক্তিটিতে এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কারণ, এতে মধ্যপদ 'দ্বিপদ' প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় অব্যাপ্য হয়েছে, যা সহানুমানের নিয়মবিরোধী। এ জন্য যুক্তিটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তিটির বৈধতা বিচার কর।।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর