সজলের বক্তব্যের আবর্তন সম্ভব নয় কেন? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের সজলের বক্তব্যের আবর্তন সম্ভব নয়। নিচে ব্যাখ্যা দেওয়া হলো-সজলের বক্তব্যের দ্বারা নির্দেশিত বাক্যে আবর্তনের নিয়মগুলো প্রয়োগ করা যায় না। আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান। যে এই অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকে। আর আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এর মধ্যে একটি হলো আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হতে পারবে না। উদ্দীপকের সজলের বক্তব্য হলো- 'কিছু ফুলনয় হলুদ।'। এ বাক্যটি একটি বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O [গণিত] বাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। তাই 'O [গণিত] বাক্যের আবর্তন করতে গেলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় য আবর্তনের নিয়মবিরোধী। তাই 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করা যায় না। উদ্দীপকের সজলের বক্তব্য দ্বারা যেহেতু '' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে, তাই সজলের বক্তব্যের আবর্তন সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সজলের বক্তব্যের আবর্তন সম্ভব নয় কেন? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর