আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক ছক-১ এর বৈধতা বিচার কর।
উত্তর: ছক-১ এ আশ্রয়বাক্য , "সকল মানুষ হয় প্রাণী।" এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে। আমরা জানি, আবর্তনে আশ্রয়বাক্যকে আবর্তনীয় 'বলে এরঃ সিদ্ধান্তকে আবর্তিত বলে। নিয়মানুযায়ী 'A [গণিত] যুক্তিবাক্যের আরর্তন হলো অসরল আবর্তন। আবর্তনের প্রথম নিয়ম হলো সাবর্তনীয়ের উদ্দেশ্য পদটি আবর্তিতের বিধেয় পদ হবে। ছক-১ এ নিয়ম অনুযায়ী, আবর্তনীয়ের উদ্দেশ্য পদ 'মানুষ' আবর্তিতে বিধেয় হয়েছে। আবর্তনের দ্বিতীয় নিয়ম হলো আবর্তনীয়ের বিধেয় পদটি আবৃতিতের উদ্দেশ্য পদ হবে। এই নিয়ম অনুযায়ী আবর্তনীয়ের বিধেয় পদ 'প্রাণী' আবর্তিতে উদ্দেশ্য পদ হয়েছে। আবর্তনের তৃতীয় নিয়ম হলো আবর্তনীয় ও আবর্তিত উভয়েরই গুণ একই রূপ হবে। অর্থাৎ আবর্তনীয় সদর্থক হলে আবর্তিতও সদর্থক হবে এবং আবর্তনীয় নঞর্থক হলে আবর্তিতও নঞর্থক হবে। এই নিয়ম অনুযায়ী, আবর্তনীয় সদর্থক যুক্তিবাক্য এবং আবর্তিতও সদর্থক হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়ম হলো আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। এই নিয়মানুযায়ী আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদ আবর্তিতে ব্যাপ্য হয়নি। যেহেতু ছক-১ এ আবর্তনের সকল নিয়ম মেনে আবর্তন করা হয়েছে, সেহেতু এই আবর্তন বৈধ হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক ছক-১ এর বৈধতা বিচার কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর