উদ্দীপকের স্বপনের বক্তব্য তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকের স্বপনের বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ের আবর্তন নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-আবর্তনের যুক্তি যেভাবে উপস্থাপন করা হয় স্বপন সেভাবে বক্তব্য প্রদান করেছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো আবর্তন। এই প্রকার অমাধ্যম অনুমানে গুণের পরিবর্তন হয় না। তবে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তিত হয়। তাই বলা যায়, যে অমাধ্যম আরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে, আবর্তন বলে। তেমনি উদ্দীপকের স্বপনের বক্তব্য হলো- 'সকল বক হয় সাদা এবং 'কিছু সাদা পাখি হয় বক'। এখানে স্বপনের বক্তব্যের প্রথম অংশ আশ্রয়বাক্য এবং দ্বিতীয় অংশ সিদ্ধান্ত। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত রয়েছে এবং উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তিত হয়েছে। এখানে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। এছাড়া এখানে আবর্তনের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই বলা যায়, স্বপনের বক্তব্যের মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের স্বপনের বক্তব্য তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর