উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও উদ্দীপকে দৃষ্টান্ত-২ এর মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে 'দৃষ্টান্ত-১' ও 'দৃষ্টান্ত-২' এর পার্থক্য বৈধতায়। কেননা 'দৃষ্টান্ত-১' এর যুক্তিটি অবৈধ কিন্তু 'দৃষ্টান্ত-২' এর যুক্তিটি বৈধ।নিচে এদের মধ্যে মৌলিক পার্থক্য বিশ্লেষণ করা হলো-'দৃষ্টান্ত-১' এর যুক্তিটি সহানুমানের একটি যুক্তি। এখানে 'কোনো মানুষ নয় নিখুঁত' এবং 'সকল মানুষ হয় 'প্রাণী'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'কোনো প্রাণী নয় নিখুঁত' -এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য অপ্রধান পদ প্রাণী সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে যা সহানুমানের নিয়মবিরোধী। কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। তাই সহানুমানের নিয়ম লঙ্ঘন করার কারণে দৃষ্টান্ত-১' এর যুক্তিটি অবৈধ।অপরদিকে, 'দৃষ্টান্ত-২' এর যুক্তিটি একটি বৈধ যুক্তি। এখানে 'কোনো মানুষ নয় নিখুঁত' এবং 'সকল কৃষক হয় মানুষ'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'কোনো কৃষক নয় নিখুঁত'- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। 'দৃষ্টান্ত-২' এর যুক্তিটি সহানুমানের একটি যুক্তি। এখানে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়নি। এছাড়া সহানুমানের অন্য কোনো নিয়মও এখানে অমান্য করা হয়নি। তাই 'দৃষ্টান্ত-২'-এর যুক্তিটি একটি বৈধ যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও উদ্দীপকে দৃষ্টান্ত-২ এর মধ্যে মৌলিক পার্থক্য…
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর