১নং যুক্তিটি কোন ধরনের আবর্তন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এর দ্বারা অ-সরল আবর্তন নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-কেননা এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সংগতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আর আবর্তনের দুটি প্রকারভেদের মধ্যে একটি হলো অ-সরল আবর্তন। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অ-সরল আবর্তন বলে। তেমনি উদ্দীপকের যুক্তি-১ এ সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত এ আশ্রয়বাক্য থেকে 'কিছু উচ্চ শিক্ষিত ব্যক্তি হন অধ্যাপক এ সিদ্ধান্তপ্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়েছে। যেহেতু উদ্দীপকের যুক্তি-১ এর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়েছে, তাই যুক্তি-১ দ্বারা অ-সরল আবর্তন নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
১নং যুক্তিটি কোন ধরনের আবর্তন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর