মোঃ আকবর আলীর ভূমিকা সহানুমানে ব্যবহৃত পদের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মোঃ আকবর আলীর ভূমিকার দ্বারা সহানুমানের মধ্যপদ নির্দেশিত হয়েছে।একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদদলিত সহানুমানের প্রধান আশ্রয়বাক্যে মধ্যপদটিপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। অর্থাৎ, সহানুমানের সিদ্ধান্তে মধ্যপদ অবস্থান না করলেও সহানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মধ্যপদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।তেমনি উদ্দীপকের মোঃ আকবর আলী, পলাশ ও ইব্রাহিমের বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের মোঃ আকবর আলীর ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনীয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মোঃ আকবর আলীর ভূমিকা সহানুমানে ব্যবহৃত পদের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর