দৃষ্টান্ত-১ এ মাধ্যম অবরোহ অনুমানের যে ধারণার প্রতিফলন ঘটেছে তার গঠনপ্রণালি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ দ্বারা মাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমান ধারণার প্রতিফলন ঘটেছে। নিচে এর গঠনপ্রণালী ব্যাখ্যা করা হলো- মাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সকল জীব হয় সংবেদনশীল এবং মানুষ হয় জীব এ দুটি আশ্রয়বাক্য থেকে মানুষ হয় সংবেদনশীল- এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে পরস্পরসম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এর মাধ্যমে সহানুমান নির্দেশিত হয়েছে। সহানুমানের গঠন অনুযায়ী একটি সহানুমানে মোট তিনটি যুক্তিবাক্য থাকে যার মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। একটি সহানুমানে মোট তিনটি পদ থাকে যথা- প্রধান, অপ্রধান এবং মধ্যপদ। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমানের উভয় আশ্রয়বাক্যে মধ্যপদ অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে মধ্যপদ থাকে না। এভাবে একটি সহানুমান গঠিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ মাধ্যম অবরোহ অনুমানের যে ধারণার প্রতিফলন ঘটেছে তার গঠ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর