উদ্দীপকে প্রতিফলিত অনুমানটি কি যথার্থ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে সহানুমান প্রতিফলিত হয়েছে। আর সহানুমানটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে বিধায় এটি যথার্থ নয়। উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো-যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।একটি সহানুমানে তিনটি পদ থাকে যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের নিয়ম অনুযায়ী উভয় আশ্রয়বাক্যে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। উদ্দীপকে সকল প্রকৌশলী হন পরিশ্রমী' এবং 'সকল কৃষক হন প্রকৌশলী' এই দুটি আশ্রয়বাক্য থেকে সকল কৃষক হন প্রকৌশলী- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে 'পরিশ্রমী' পদটি মধ্যপদ যা উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। এ মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যের কোনোটিতে ব্যাপ্য হয়নি। অথচ সহানুমানের নিয়ম অনুযায়ী মধ্যপদকে উভয় আশ্রয়বাক্যের যে কোনো একটিকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। যেহেতু উদ্দীপকের সহানুমানের ক্ষেত্রে মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত সহানুমানটি যথার্থ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত অনুমানটি কি যথার্থ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর