উদ্দীপকে ছক-১ কোন প্রকারের অবরোহ অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-১ মাধ্যম অবরোহ অনুমানকে প্রকাশ করেছে।ব্যাখ্যা করা হলো-যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুষিত হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। মাধ্যম অবরোহ অনুমানে একটি যুক্তি গঠন করতে গেলে দুই বা ততোধিক আশ্রয়বাক্য প্রয়োজন হয়। আর এ যে আশ্রয়বাক্যগুলোকে আমরা সত্য বলে ধরে নিই। মাধ্যম অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যে যে সিদ্ধান্ত অনুমিত হয় তা একটি নতুন যুক্তিবাক্য। আশ্রয়বাক্যের মধ্যে যে সত্য অপ্রকাশিত থাকে তা এক নতুনরূপে সিদ্ধান্তে প্রকাশিত হয়। মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যগুলোর সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকে। অর্থাৎ এরূপ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয়বাক্য নির্বাচন করার পর সিদ্ধান্ত অনিবার্য হয়ে পড়ে।তেমনি উদ্দীপকের ছক-১ এ বলা হয়েছে, সব মানুষ হয় মরনশীল, রহিম হয় মানুষ, সুতরাং রহিম হয় মরনশীল। এখানে দুটি আশ্রয়বাক্যের মাধ্যমে সিদ্ধান্তের একটি অনিবার্য সম্পর্ক প্রকাশ করা হয়েছে।তাই বলা যায় যে, উদ্দীপকে ছক-১ মাধ্যম অবরোহ অনুমানকে প্রকাশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-১ কোন প্রকারের অবরোহ অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর