আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক ছক-১-এর বৈধতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এ A যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে। নিচে আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক ছক-১-এর বৈধতা বিশ্লেষণ করা হলো-আবর্তনের চারটি চারটি নিয়ম হলো- ১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় পদ হবে। ২. আশ্রয়বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। ৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হবে এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তও নঞর্থক হবে। ৪. আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। উদ্দীপকের ছক-১ এ আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ'কে সিদ্ধান্তের বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'জীব'কে সিদ্ধান্তের উদ্দেশ্য করা হয়েছে এবং সদর্থক আশ্রয়বাক্যকে সিদ্ধান্তে সদর্থকই রাখা হয়েছে। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। সুতরাং ছক-১ এর আবর্তনে সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। তাই বলা যায় যে, এটি একটি বৈধ আবর্তন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক ছক-১-এর বৈধতা বিশ্লেষণ কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর