পাঠ্যপুস্তকের আলোকে 'A [গণিত] এবং 'B [গণিত] এর পার্থক্য কর।
উত্তর: উদ্দীপকে A অংশে দু'টি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত থাকায় মাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করেছে এবং B অংশে একটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত থাকায় অমাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করেছে। নিচে এদের মধ্যে পার্থক্য করা হলো- যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। অপরদিকে, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাঁকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। মাধ্যম অবরোহ অনুমানের একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা কমপক্ষে তিন। অপরদিকে, অমাধ্যম অবরোহ অনুমানের একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা দুই।১. মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যগুলোর মধ্যে একটা সাধারণ পদ বর্তমান থাকে। কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থাকায় সাধারণ পদ বর্তমান থাকে না।২. মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ দীর্ঘ। কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত।৩. মাধ্যম অবরোহ অনুমান একটি খাঁটি অনুমান। এখানে জানা থেকে অজানায় গমন আছে। অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়। কেননা এখানে জানা থেকে অজানায় গমন নেই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে 'A এবং 'B এর পার্থক্য কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর