দৃশ্যকল্প-১ এ মাধ্যম অনুমানের কোন প্রকরণটির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: যে মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের একটি যুক্তিতে তিনটি যুক্তিবাক্য থাকে এবং তিনটি পদ থাকে। প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে থাকে এবং অপ্রধান পদ অপ্রধান আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তে থাকে। আর মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। উদ্দীপকের যুক্তিতে দেখা যাচ্ছে যে, সকল মানুষ । হয় বিচক্ষণ, জামান হয় একজন মানুষ, অতএব, জামান হয় বিচক্ষণ- এই তিনটি যুক্তিবাক্য আছে। এই যুক্তিতে তিনটি পদ যথা মানুয়, বিচক্ষণ ও জামান বিদ্যমান আছে এবং প্রতিটি পদই দুই বার করে ব্যবহৃত হয়েছে। তাই বলা যায় যে, এটা সহানুমানের একটা দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মাধ্যম অনুমানের কোন প্রকরণটির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর