চিত্র-১ এ উল্লিখিত মতবাদটি কী গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
উত্তর: চিত্র-১ এ ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ। বিভিন্ন ত্রুটি থাকার কারণে এই মতবাদটি গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। যদি কারণের মতো কার্যকেও একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়, - তাহলে বহুকারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। বস্তুত বহুকারণবাদের মাধ্যমে কোনো কার্যের বিভিন্ন ধরনকে একটি কার্য বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে কোনো কার্যের বিভিন্ন ধরন এক নয়। পাশাপাশি কার্যকারণ - নিয়মকে মেনে নিলে বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ । একটি। এই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি ঘটনা থাকে। তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয়। বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয়। যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। পরিশেষে বলা যায় যে, বহুকারণবাদের বিভিন্ন ত্রুটি রয়েছে। এ কারণে বহুকারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এ উল্লিখিত মতবাদটি কী গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর