চিত্র-২ এ কিসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-২ এ বহুকারণ সমন্বয়ের ইঙ্গিত রয়েছে। কেননা এখানে একাধিক কারণ মিলে একটি কার্য সম্পন্ন করেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের একটি মাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে বহুকরণ সমন্বয় বলে। অর্থাৎ, বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। যেমন- x, y এবং z তিনটি পৃথক কারণ। এদের কোনোটি p নামক কার্য উৎপন্ন করতে পারে না। কিন্তু যখন x, y এবং z একত্রে কাজ করে তখন p নামক কার্যটি উৎপন্ন হয়। এক্ষেত্রে xyz এই তিনটি কারণ একত্রে কাজ করার বিষয়টিকে বহুকারণ সমন্বয় বলে। উদ্দীপকের চিত্র-২ এ জয়নুল আবেদীনের চিত্রকর্মের রং, তুলি ও ক্যানভাস নামক কারণ একত্রে কাজ করে বলে দেখানো হয়েছে। তাই চিত্র-২ এর মাধ্যমে বহুকারণ সমন্বয় নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ এ কিসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর