শেয়ারFacebookWhatsApp

পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ অমাধ্যম অবরোহ অনুমান ও দৃষ্টান্ত-২ মাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-১. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। অন্যদিকে, মাধ্যম অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়।২. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিতরূপ বা আংশিক রূপ। কেননা এখানে একটি আশ্রয়বাক্য থাকে এবং এটিই সিদ্ধান্তে পরিবর্তিতরূপে ব্যবহৃত হয়। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটি নতুন বিষয়। কেননা মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের তুলনার ভিত্তিতে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়।৩. অমাধ্যম অনুমানকে অনেক যুক্তিবিদ প্রকৃত অনুমান বলে স্বীকার করেননি। তাই অমাধ্যম অনুমান কোনো কোনো যুক্তিবিদের কাছে গুরুত্বহীন। অন্যদিকে, মাধ্যম অনুমানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই এটি সকলের কাছে গুরুত্বপূর্ণ।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, অমাধ্যম ও মাধ্যম উভয় প্রকার অনুমানই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তবে কিছু কিছু দিক থেকে এদের মধ্যে সাদৃশ্য রয়েছে, আবার কিছু কিছু দিক থেকে এদের মধ্যে বৈসাদৃশ্যও রয়েছে। তবে যুক্তিবিদ্যায় উভয় প্রকার অনুমানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য বিশ্লে…

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : সকল ভোটার হয় নাগরিকসুতরাং কোনো ভোটার নয় অ-নাগরিকদৃষ্টান্ত-২ : সকল বাংলাদেশি হয় দেশপ্রেমিক আসাদ হয় বাংলাদেশিসুতরাং আসাদ হয় দেশপ্রেমিক

Sylhet · 2023

উত্তর

সহানুমানে তিনটি পদ থাকে।

উত্তর

সহানুমানে দুটি আশ্রয়বাক্যেই মধ্যপদ থাকে। এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে কমপক্ষে একটিতে মধ্যপদ ব্যাপ্য হওয়া আবশ্যক। এই নিয়ম লঙ্ঘন করলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। যেমন- সকল রাশিয়ান হয় বিপ্লবী এনারকিস্টগণ হয় বিপ্লবী অতএব, এনারকিস্টগণ হয় রাশিয়ান। এই দৃষ্টান্তটিতে বিপ্লবী শব্দটি মধ্যপদ, কিন্তু উভয়, আশ্রয়বাক্যেই 'বিপ্লবী'. পদটি অব্যাপ্য। তাই এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ দেওয়া আছে 'সকল ভোটার হয় নাগরিক, অতএব কোনো ভোটার নয় অ-নাগরিক' দৃষ্টান্তটি অমাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এর এ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-১. অমাধ্যম অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।২. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়।৩. এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। ৪. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য।৫. আশ্রয়বাক্যের পদ দুটো সিদ্ধান্তে স্থান পরিবর্তিত হয়ে বারূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। ৬. সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হতে পারে না।৭. অমাধ্যম অনুমান এক প্রকার অবরোহ অনুমান।৮. সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। ৯. সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে আশ্রয়বাক্য থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করে না।১০. অবরোহ অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-১ অমাধ্যম অবরোহ অনুমান ও দৃষ্টান্ত-২ মাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-১. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। অন্যদিকে, মাধ্যম অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়।২. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিতরূপ বা আংশিক রূপ। কেননা এখানে একটি আশ্রয়বাক্য থাকে এবং এটিই সিদ্ধান্তে পরিবর্তিতরূপে ব্যবহৃত হয়। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটি নতুন বিষয়। কেননা মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের তুলনার ভিত্তিতে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়।৩. অমাধ্যম অনুমানকে অনেক যুক্তিবিদ প্রকৃত অনুমান বলে স্বীকার করেননি। তাই অমাধ্যম অনুমান কোনো কোনো যুক্তিবিদের কাছে গুরুত্বহীন। অন্যদিকে, মাধ্যম অনুমানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই এটি সকলের কাছে গুরুত্বপূর্ণ।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, অমাধ্যম ও মাধ্যম উভয় প্রকার অনুমানই অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত। তবে কিছু কিছু দিক থেকে এদের মধ্যে সাদৃশ্য রয়েছে, আবার কিছু কিছু দিক থেকে এদের মধ্যে বৈসাদৃশ্যও রয়েছে। তবে যুক্তিবিদ্যায় উভয় প্রকার অনুমানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।