যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ আবর্তন নামক অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে অমাধ্যম অনুমানে নিয়মসংগতভাবে একটি প্রদত্তবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের আশ্রয়বাক্যকে আবর্তনীয় বলে এবং সিদ্ধান্তকে আবর্তিত বলে। উদ্দীপকের যুক্তি-১ এ কোনো কোনো কবি হয় দার্শনিক-1। অতএব, কোনো কোনো দার্শনিক হয় কবি। এ যুক্তিটি আবর্তনের চারটি নিয়মই অনুসরণ করেছে। যেমন- আশ্রয়বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহার করা হয়েছে। গুণ একই আছে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয়নি। তাই বলা যায় উদ্দীপকের যুক্তি-১ অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর