উদ্দীপকে দৃষ্টান্ত-১ যে অবরোহ অনুমানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ দেওয়া আছে 'সকল ভোটার হয় নাগরিক, অতএব কোনো ভোটার নয় অ-নাগরিক' দৃষ্টান্তটি অমাধ্যম অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এর এ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-১. অমাধ্যম অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।২. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়।৩. এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। ৪. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য।৫. আশ্রয়বাক্যের পদ দুটো সিদ্ধান্তে স্থান পরিবর্তিত হয়ে বারূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। ৬. সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হতে পারে না।৭. অমাধ্যম অনুমান এক প্রকার অবরোহ অনুমান।৮. সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। ৯. সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে আশ্রয়বাক্য থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করে না।১০. অবরোহ অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ যে অবরোহ অনুমানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য ব্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর